Header Ads

Rnews

করোনাঃ পরামর্শের জন্য “১০৬৫৫” শর্টকোড




ডেস্কঃ করোনার বিষয়ে পরামর্শের জন্য জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) “১০৬৫৫” শর্টকোড বরাদ্দ দিয়েছে বিটিআরসি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রতিষ্ঠানটিকে এই শর্টকোড দেওয়া হয়।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই শর্টকোডে কল করতে প্রতি মিনিট ৪৫ পয়সা খরচ হবে।  এ নম্বরে কল দিয়ে গ্রাহক করোনাভাইরাস সংক্রান্ত পরামর্শ পাবেন।
মূলত গ্রাহকরা যেন স্বল্প সময়ে আইইডিসিআর’র পরামর্শ পেতে পারে সেজন্য এ কোড বরাদ্দ।





No comments

Theme images by sbayram. Powered by Blogger.